Homepage

শর্তাবলী (Terms and Conditions)

সর্বশেষ হালনাগাদ: 27-02-2026
এই ওয়েবসাইট ব্যবহার করার মাধ্যমে আপনি নিম্নোক্ত শর্তাবলীতে সম্মতি প্রদান করছেন। অনুগ্রহ করে ওয়েবসাইট ব্যবহার করার পূর্বে শর্তাবলী মনোযোগ সহকারে পড়ুন। কোনো শর্তের সাথে একমত না হলে ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকুন।

১. সেবার প্রকৃতি

আমাদের ওয়েবসাইট একটি অনলাইন ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে ব্যবহারকারীরা তাদের নিজস্ব ডিজিটাল অ্যাকাউন্ট বিক্রয়ের জন্য জমা দিতে পারেন।

ওয়েবসাইট কর্তৃপক্ষ কোনো অ্যাকাউন্ট তৈরি, পরিচালনা, নিয়ন্ত্রণ বা মালিকানা দাবি করে না। ব্যবহারকারীরা তাদের অ্যাকাউন্ট বিক্রয়ের উদ্দেশ্যে আমাদের নিকট প্রদান করেন এবং কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই ও ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনা করতে পারে।

ওয়েবসাইটটি শুধুমাত্র একটি প্রযুক্তিগত ও মধ্যস্থতাকারী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

২. ব্যবহারকারীর দায়িত্ব

৩. ঝুঁকি সংক্রান্ত তথ্য

ডিজিটাল অ্যাকাউন্ট স্থানান্তর বা বিক্রয় সংশ্লিষ্ট মূল প্ল্যাটফর্মের নীতিমালা লঙ্ঘন করতে পারে এবং এতে প্রযুক্তিগত বা আইনি ঝুঁকি থাকতে পারে।

আমাদের ওয়েবসাইট Google, Facebook, WhatsApp, Telegram বা অনুরূপ অন্য কোনো প্রতিষ্ঠানের সাথে অনুমোদিত, সংযুক্ত বা অংশীদার নয়।

ভবিষ্যতে কোনো অ্যাকাউন্ট সাসপেনশন, ব্যান, রিকভারি, পুনরুদ্ধার বা স্থায়ীভাবে বাতিল হলে তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট ব্যবহারকারীর উপর বর্তাবে।

৪. পেমেন্ট ও রিফান্ড নীতি

ব্যবহারকারী অ্যাকাউন্ট বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য সার্ভিস চার্জ বা কমিশন প্রদান করতে সম্মত থাকবেন।

যাচাই-বাছাই সম্পন্ন হওয়ার পর প্রক্রিয়াকৃত লেনদেন সাধারণত বাতিলযোগ্য নয়।

প্রতারণা, মিথ্যা তথ্য প্রদান বা শর্ত ভঙ্গ প্রমাণিত হলে কোনো অর্থ ফেরতযোগ্য হবে না।

পেমেন্ট সংক্রান্ত যেকোনো চূড়ান্ত সিদ্ধান্ত ওয়েবসাইট কর্তৃপক্ষের বিবেচনার উপর নির্ভরশীল হবে।

৫. দায় সীমাবদ্ধতা

ব্যবহারকারীরা সম্পূর্ণ নিজ দায়িত্বে ওয়েবসাইট ব্যবহার করবেন।

৬. অ্যাকাউন্ট স্থগিত বা বাতিল

ওয়েবসাইট কর্তৃপক্ষ প্রয়োজন মনে করলে পূর্ব নোটিশ ছাড়াই যেকোনো ব্যবহারকারীর অ্যাকাউন্ট সাময়িক বা স্থায়ীভাবে স্থগিত বা বাতিল করতে পারে।

নীতিমালা পরিপন্থী, সন্দেহজনক বা অবৈধ কোনো কার্যক্রম পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট অ্যাকাউন্ট অপসারণ করা হবে।

প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় তথ্য প্রদান করা হতে পারে।

উপরোক্ত শর্তাবলী সময় সময় হালনাগাদ করা হতে পারে এবং ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখলে তা সংশোধিত শর্তাবলীর প্রতি সম্মতি হিসেবে গণ্য হবে।

Homepage